1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শেরপুরে জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতা-কর্মী কারাগারে

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিস্ফোরক ও নাশকতার মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী জিআর আমলী আদালতে হাজির হয়ে পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও নুরে জাহিদ তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার বিস্ফোরক আইনে দায়েরকৃত চারটি মামলায় আদালতে হাজির হয়েছিলেন এসব নেতাকর্মী। এসব মামলায় কিছুদিন আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার শহীদুল হক।

তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করে।

পরবর্তীতে এসব মামলায় উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন বিএনপি নেতা-কর্মীরা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ বুধবার শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মী। আদালত জামিনের আবেদন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি