1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদাান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। ওইসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর তাদের পিতা-মাতারা পৃষ্ঠপোষক, তাদের উৎসাহ ও ত্যাগ স্বীকারের কারণেই সন্তানরা দেশ মাতৃকাকে রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কাজেই তাদের মূল্যায়নে স্বাধীনতার ৫২ বছর পর যে আয়োজন তা সামান্য হলেও বিরল।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পিতা-মাতা, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি