1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

আজ মঙ্গলবার সকালে কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একটি শোক র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি