1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেরপুরে গাছে বৃদ্ধের ঝুলন্ত লাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

শেরপুরের নকলা উপজেলায় মোহাম্মদ আলী (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন নকলা থানার পুলিশ।

বুধবার (২ জুন) উপজেলার উরফা ইউনিয়নের উরফা পূর্বপাড়া এলাকা থেকে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোহাম্মদ আলী দীর্ঘ ১৩ ধরে নিখোঁজ ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিহতের ছেলে নূর মোহাম্মদের স্ত্রী রান্না করার সময় হঠাৎ দেখেন তার শ্বশুর মেহগনি গাছের সঙ্গে ঝুলে আছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট করার পরে লাশ ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে নিহতের ছেলে নূর মোহাম্মদ নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে ওসি মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি