1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার, থানায় মামলা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

শেরপুরের নকলায় একটি দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচড় এলাকার চঞ্চল মিয়ার দোকান থেকে ওই চাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে ত্রিশ কেজির ২৭২ বস্তা চাল পাওয়া যায়। পরে রাত সাড়ে আট টার দিকে এসব চাল জব্দ করে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো: লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে এসব চাল মজুদ রাখে। ধারনা করা হচ্ছে, তাদের নিকট আত্মীয় কেউ এই কাজের সাথে জড়িত থাকতে পারে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, কে বা কারা চাল এখানে মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামের একজনের নাম উঠে এসেছে। আমরা প্রাথমিকভাবে নিয়মিত মামলা করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি