1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

শেরপুরে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে ২৪ জুলাই রবিবার বিকেলে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মীম আক্তার (১৩) ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বাকাকুড়া আদর্শ গুচ্ছগ্রামের মমিন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী মীম আক্তার কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। মাঝে মধ্যে সে বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেত।

এক-দুই দিন পর আবার বাড়িতে ফিরে আসতো। গত শুক্রবার সন্ধ্যায় মীম আদর্শ গুচ্ছগ্রামের বাড়ি থেকে বাকাকুড়া বাজারের উদ্দেশে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। এদিকে, রবিবার দুপুরে পূর্ববাকাকুড়া গ্রামের আবু সাইদের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইগাতী-নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনের নেতৃত্বে ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। ওই বস্তায় এক অজ্ঞাতনামা কিশোরীর লাশ পাওয়া যায়। পরে গুচ্ছগ্রামের বাসিন্দা মমিন মিয়া লাশটি তার মেয়ে মীম আক্তারের বলে শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, লাশটি প্রায় অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি