1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরের শ্রীবরর্দী উপজেলার পৌর এলাকার শেকদিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।

এর আগে, এ ঘটনায় গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাতে এক নারীসহ তিনজনকে অভিযুক্ত করে শ্রীবরর্দী থানায় মামলা হয়। অভিযুক্ত সবাই ভিকটিমের প্রতিবেশী। এদের মধ্যে মছর আলীর ছেলে হেলাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপর অভিযুক্তরা হলেন- ফজল সেকের ছেলে সাবেদ আলী (৩৮) ও ভিকটিমের দুঃসম্পর্কের খালা বুলবুলি।

মামলার এজাহার ও ভিকটিমের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গত ২৯ জানুয়ারি ভিকটিমকে নানা বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে খালা বুলবুলি তাকে নিয়ে আসে। পথিমধ্যে রাত ৮টার দিকে ওই কিশোরীকে খালার কাছ থেকে কলার বাগানে নিয়ে দুইজন মিলে ধর্ষণ করে। প্রথমে কিশোরী বিষয়টি কাউকে না জানালেও মামলার একদিন আগে সে তার মা-বাবাকে ঘটনা খুলে বলে। পরে থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা।

শ্রীবরর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দে জানিয়েছেন, শুক্রবার (৪ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত হেলালকে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি