1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

শেরপুরে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২৩৭ নমুনা পরীক্ষা করা হয়। এতে সদরে ৭০ জন, শ্রীবরদীতে তিনজন, নালিতাবাড়ীতে ১১ জন, নকলায় সাতজন ও ঝিনাইগাতীতে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ দশমিক ৫০ ভাগ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিধিনিষেধ চলমান রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে যারা কোয়ারেন্টাইনে এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন, তা মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি