1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে আবারো পাহাড়ি ঢল, দুই নদীর পানি বিপদসীমার উপরে

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

টানা দুই দিনের ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের দুই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ দুপুরে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানি বাতকুচি পয়েন্টে বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার ও ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বিপদসীমার ১শ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত নদীর পানি উপচে তীরবর্তী এলাকায় তেমন ক্ষতির সৃষ্টি করেনি এবং প্লাবিত হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শেরপুরে গেলো ২৪ঘন্টায় গড়ে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি স্থায়ী না হলে, দ্রুত সময়ের মধ্যে নদীর পানি কমবে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ভারী বর্ষণের ফলে অব্যাহত আছে ব্রহ্মপুত্রের শাখা দশআনী নদীর ভাঙন। সমস্যা নিরসনে ইতোমধ্যে দুইশো মিটার তীরবর্তী এলাকায় বাঁধ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি