1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে আগুনে ভস্মীভূত আধাপাকা বাড়ি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এলাকাবাসী ও দমকল বাহিনী জানায়, বিকেলে রামকৃষ্ণপুরের আমিনুল মাস্টারের বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এলাকার কাঁচা সড়কের বেহালদশা থাকায় তাদের পৌঁছতে দেরি হয়।

২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ বলেন, আগুনে আধাপাকা ওই বাড়ির ৪টি কক্ষের খাট, আলমারি, ফ্রিজসহ সকল আসবাবপত্র, মোটরসাইকেল এবং ঘরের চালের কাঠের কাঠামো ভষ্মীভূত হয়ে গেছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুভল দেব নাথ বলেন, খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে আনেন। আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক কিছু জানান নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি