1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

শেরপুরে আগুনে পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

শেরপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে সদর উপজলার কুসুমহাটি বাজারের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। আজ রবিবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বিভাগ। আগুনে আনুমানিক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শেরপুর দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন তারেক বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমাণ মিলেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, কুসুমহাটি বাজারটি একটি ঐতিহ্যবাহী স্থান। যুগ যুগ ধরে এখানে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু রবিবার দিনটি আমাদের জন্য কষ্টের। আজ ভোর ৬টার দিকে আগুনে পুড়েছে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান। যেখানে ছোট বড় ২০ জন ব্যবসায়ী একদম পথে বসে গেছেন।

আগুনে ভস্মীভুত সাদিয়া কসমেটিকস দোকানের সত্ত্বাধিকারী সুজন মিয়া জানান, গতরাতেও ব্যবসাপ্রতিষ্ঠানে মালামাল ঢুকেছে। তার মোট ৩টি গোডাউনে কসমেটিকস, প্লাস্টিক ও সুতার আইটেম ছিল। আগুন তার সব শেষ করে দিয়ছে। ঝর্না চাল আড়তের মালিক হযরত মিয়া বলেন, ভাই আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার পরিবারের খরচ কী দিয়ে চালাব। আমার ব্যবসাপ্রতিষ্ঠানে আতপসহ নানা ধরনের চাল ছিল। আগুনে সব পুড়ে কয়লা করে গেছে। আগুনে এখানকার ২০টি দোকানের প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি