1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

শেরপুরে অবৈধ ছয় ইটভাটাকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধ ছয় ইটভাটায় সাড়াশি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আল আমিন নামে দুইটি ইটভাটায় এক লাখ ৩০ হাজার ও দুই লাখ ৪০ হাজার করে মোট তিন লাখ ৭০ হাজার, জনতা ব্রিকসকে দুই লক্ষ, মনিরা ব্রিকসে তিন লক্ষ, ফাতেমা ব্রিকস তিন লক্ষ, এবং একতা ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। ছয় ইট ভাটায় সর্বমোট ১৮ লাখ জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় দুইটি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করে অভিযান অব্যাহত থাকবে। সকল ইট ভাটা মালিককে আইন মেনে নতুন প্রযুক্তির পরিবেশ বান্ধব ইট ভাটা আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি