1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ আজ ১৭ ডিসেম্বর দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোনালিশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত নওজাশ আলী, আমিনুল ইসলাম, মহর উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে জেলায় অবস্থানরত ১২ জন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

সভায় বক্তাগণ বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। এ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি