1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

শেরপুরে শিশুকে (১১) ধর্ষণ ও অপহরণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি ঝিনাইগাতি উপজেলার মধ্য ডেফলাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে গোলাপ হোসেন (৪০)। আজ এ রায় দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত গোলাপ পলাতক রয়েছে বলে জানা গেছে। মামলার বাদী বিবাদীর বাড়ী একই এলাকায়। এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি এড. গোলাম কিবরিয়া বুলু।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ২০১৪ সালের ১৮ এপ্রিল দুপুরের দিকে ভিকটিম বাড়ির বাইরে খেলা করছিল। ওই সময় গোলাপ ওই দরিদ্র পরিবারের শিশুটিকে জামা কাপড়, চকলেট ও পড়াশুনা করানোর লোভ দেখিয়ে কাছে নেয়। এক পর্যায়ে শিশুটিকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে কয়েক দিন ধর্ষণ করে। মেয়েকে খোঁজাখোঁজির পর না পেলে এলাকাবাসীর কানে আসে ভিকটিমকে গোলাপ কোথাও নিয়ে গেছে। মেয়েকে বের করে আনতে এলাকাবাসী গোলাপের শ্বশুড়ি আনোয়ারাকে চাপ দিলে আনোয়ারা ঘটনার সত্যতা স্বীকার করে শিশুটিকে ঢাকা থেকে আনার ব্যবস্থা করে। শিশু বাড়ীতে এসে স্বজনদের ঘটনা বলে। শিশুটি বাবার ইউসুফ আলী ওই বছরের ৫ এপ্রিল থানায় গোলাপসহ আরও চারজনকে অভিযুক্ত করে নিয়মিত মামলা করেন। একই বছরের ৫ জুলাই পুলিশ মামলার চার্জসীট দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ গোলাপকে যাবজ্জীবন ও অপর চার জনকে খালাস দিয়ে এই মামলার রায় দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি