1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরের ১৪ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সোমবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই প্রার্থীদের মধ্যে সাতজন নতুন। আর বাকি সাতজন হলেন বর্তমান চেয়ারম্যান।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কামারেরচর ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, চরশেরপুরে মো. রফিকুল ইসলাম, বাজিতখিলায় মুহাম্মদ আলী, গাজীরখামারে বর্তমান চেয়ারম্যান আওলাদুল ইসলাম, ধলায় বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন, পাকুড়িয়ায় বর্তমান চেয়ারম্যান মো. হায়দার আলী, ভাতশালায় বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার, লছমনপুরে মো. আবদুল হাই, চরমোচারিয়ায় মিজানুর রহমান বাবুল, বলাইয়েরচরে মো. মনিরুল আলম, কামারিয়ায় মো. সরোয়ার জাহান, রৌহায় মো. সাইফুজ্জামান সোহেল, বেতমারী ঘুঘুরাকান্দিতে মো. আবদুল মজিদ ও চরপক্ষীমারী ইউপিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আকবর আলী।

শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি