1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

শেরপুরের চার পৌরসভার মেয়রকে সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

শেরপুরের চার পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনা দিয়েছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রোববার (২৮ মার্চ) রাতে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলার চার পৌরসভার নব-নির্বাচিত মেয়রগণকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সংবর্ধিত নব-নির্বাচিত শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, শ্রীবরদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী লাল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি ও শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পরিচালক বশিরুল ইসলাম সেলু ও ডা. শারমিন রহমান অমি। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে কণ্ঠশিল্পী কনা, প্রতীক হাসানসহ আরোও অনেকে গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি