1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ও সুধাসদনসহ ৭ প্লট-ফ্ল্যাট জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জব্দ করা হয়েছে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধসদনসহ সাতটি প্লট ও ফ্ল্যাট।

আজ মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, শেখ হাসিনা ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য দুর্নীতি দমন কমিশন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

শেখ হাসিনা ও তাঁর পরিবার এবং তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই টাকা জব্দ করেছে দুদক।

এছাড়া সুধা সদনের পাশাপাশি, শেখ রেহানার সেগুনবাগিচা একটি, টিউলিপের গুলশানে একটি ও পরিবারের বনানীতে ৪টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক।

হাসিনা পরিবার ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের ৭ সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি