1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

দুর্নীতির বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

একই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ মোট ১০ জন আসামি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনায় এ ধরনের প্রক্রিয়ার কার্যকারিতা আবারও আলোচনায় এসেছে।

তবে বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতার কারণে রেড নোটিশ প্রক্রিয়া বাস্তবায়ন দীর্ঘসূত্রতা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও জানা গেছে। এর একটি উদাহরণ হিসেবে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ সংক্রান্ত প্রক্রিয়ার অগ্রগতিও উল্লেখ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি