1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

‘শেখ হাসিনার স্বপ্ন কেউ যেন নস্যাৎ করতে না পারে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে।

পরশ বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুবলীগের অন্যতম ভূমিকা হবে শেখ হাসিনার স্বপ্ন মধ্যম আয়ের দেশ কেউ যেন নস্যাৎ করতে না পারে।

শনিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতি কোন পেশা নয়, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করাই হলো রাজনীতি।

মাদারগঞ্জ স্থানীয় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধূরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের বর্তমান কমিটিকেই পুনরায় নতুন মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি