1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নির্বাচনী এলাকায় জামায়াত নেতার ব্যাপক শোডাউন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক শোডাউন করেছেন জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।
এর মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলায় জামায়াত ইসলাম তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর এবারই প্রথম বড় ধরনের শোডাউন দিল।

আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন।

এই শোভাযাত্রা উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্ত্বরে জনসমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর গাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খান, কোটালীপাড়ার নায়েবে আমীর মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি মুনসুর আহমেদ, সাধরাণ সম্পাদক আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।

সমাবেশে অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমি আপনাদের সন্তান ও আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াত ইসলাম গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনারাও আমার পাশে থাকবেন। আমরা আপনাদের দোয়া ও সমর্থনে আগামীতে আল কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই। আমরা এদেশে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই।’

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশে জেলা জামায়াতের এ নেতা বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনে কোনো দলমত নাই। এখানে আমরা সবাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী। সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। কোন চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।’

এদিকে গত ২২ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ সংসদীয় এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়।

জামায়াত ইসলামীর পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণার পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আগামী জাতীয় সংসদ নির্বচনে আওয়ামী লীগ না এলে সেক্ষেত্রে এই আসনে চমক দেখাতে পারেন অধ্যাপক রেজাউল করিম।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে টানা ৮ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি ৫ বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৮ বারের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছেন, তারা সকলেই তাদের জামানাত হারিয়েছেন।

স্বাধীনতার পরে এই আসনে শেখ হাসিনার বিপক্ষে ১৯৯৬ সালে জামায়াতে ইসলামী একবার প্রার্থী দিয়ে তাদের জামানাত হারিয়েছিল। তবে এবারে জামায়াতের শোডাউন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দেখে সাধারণ ভোটারদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি