1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ত্রিশালে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের মেদারপাড় রোডে দলীয় সভানেত্রীর জন্মদিন উপলক্ষ্যে ঘোষিত সপ্তাহব্যাপী কমসূচির প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ সভাপতি শফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রেজাউল করিম উজ্জল, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক মেহেদী হাছান রাসেল প্রমুখ।

উল্লেখ্য, দলীয় সভানেত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ত্রিশাল উপজেলা সকল ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিটে একযোগে উপজেলা যুবলীগের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি