1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার।

মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশ ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে কোনোদিন মাথানত করব না। আমাদের দেশকে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলব। আর এর নেতৃত্ব দেবেন তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শাহবাগে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। অপেক্ষা করে আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন। তিনি আমাদের পথ দেখাবেন।

তিনি বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা সুযোগ এসেছে, নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার।

বিএনপির এই বর্ষীয়াণ নেতা বলেন, আজ আমাদের অনেক আনন্দের দিন। আবার একইসঙ্গে কষ্টের দিন। এক বছর আগে এইদিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছি। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকে প্রাণ দিয়েছেন, সংগ্রাম করেছেন। এই যে প্রাণ দেওয়া, এই যে ত্যাগ- এর উদ্দেশ্য একটাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে, ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস করতে না পারে। জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ শত শত ছাত্র প্রাণ দিয়েছে। গত ১৫ বছরেও অনেকে প্রাণ দিয়েছে। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আমাদের ছাত্ররা সুশাসন চায়, স্বাধীনতা চায়, কর্মসংস্থান চায়।

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি