1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

জামালপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। গত ১ মার্চ থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ১ মার্চই জামালপুর সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ১৪ মার্চ এক হারানো বিজ্ঞপ্তি মারফত বিষয়টি মিডিয়ায় উঠে আসে।

জামালপুরের শেখের ভিটায় অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে ১৪ মার্চ বিকেলে পাঠানো এক হারানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের কোতয়ালি উপজেলার বরইকান্দী গ্রামের মো. দুলাল ও সুফিয়ার মেয়ে মীম আক্তার সোনিয়া এবং শেরপুর সদর উপজেলার চরশ্রীপুর গ্রামের মিজান রহমান ও মিনারা বেগমের মেয়ে মিনি আক্তার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী ছিল। গত ১ মার্চ বিকেলে খেলাধুলার সময় কাউকে কিছু না বলে কেন্দ্র থেকে তারা পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ওই দিনই জামালপুর সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশুকে খোঁজাখুঁজি অব্যাহত আছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওই দুই শিশুর খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মো. আরমান আলী, সোস্যাল ওয়ার্কার
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র,
শেখের ভিটা, জামালপুর।
মুঠোফোন: ০১৭১০০০০৪৯০

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি