1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি, শাস্তি পেলেন ২ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

স্বাধীনতা দিবসে ‘শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার’ আহ্বান জানানোর একটি চিঠি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে এলে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে’কে ওএসডি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত চিঠিতে আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে তাকে ওএসডি করা হয়। একই ঘটনায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক বিভাগ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রার্থনার জন্য সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেয়।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত গত ২০ মার্চের ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

আজ মঙ্গলবার দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়।

এতে নানা মহলে ক্ষোভের সঞ্চার হয়। কিছুক্ষণ পর ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা’ অংশটুকু বাদ দিয়ে একই তারিখ উল্লেখ করে সংশোধিত আরেকটি চিঠি ইস্যু করেন নমিতা দে। বিষয়টি অবগত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। এ ঘটনায় হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।

সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন প্রথম চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে স্বাক্ষর করিয়ে নেন। হামিদা খাতুন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি জানার পর তিনি দ্রুত সংশোধিত চিঠি ইস্যু করেছেন।’ অনিচ্ছাকৃত এ ভুলের জন্য অনুতপ্ত বলেও জানান তিনি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও হামিদা খাতুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার বিকেলে সচিব নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে এবং হামিদা খাতুনকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান স্বাক্ষরিত চিঠিতে তিন কার্য দিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি