1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শুল্ক ফাঁকি দেওয়া ২ কোটি টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রসাধনীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপর থেকে ট্রাক ভর্তি এসব প্রসাধনীসহ ২ জনকে আটক করে পুলিশ।

ট্রাকটি থানায় নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৭০ বস্তা ভারতীয় অ্যালোভেরা জেলি, ভেটনুভেট ক্রিম, স্কিন সাইন, স্কিন সান লাইট, বেবি লোশন আইস, ও জনসন নাইস ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকার অধিক বলে জানায় হাইওয়ে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা সাতক্ষীরা জেলার আলীপুর গ্রামের নাজির উদ্দিনের পুত্র চালক আমিনুর রহমান (৩৫) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জিল্লুর রহমানের পুত্র হেলপার মো. শিপু।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, সিলেটের জৈন্তাপুর থেকে একটি ট্রাকে করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী রাজধানী ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রসাধনী জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ৭০ বস্তা থেকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি