1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

শিক্ষা ও নেতৃত্বে বিনয়ী দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শিক্ষা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছে।

পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আগ্রহী নন। বরং তিনি চান, অনুষ্ঠানে একজন বড় শিক্ষাবিদ কিংবা খ্যাতিমান খেলোয়াড়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হোক, যাতে শিক্ষার্থীরা প্রকৃত অনুপ্রেরণা পায়। নিজের চেয়ে পদমর্যাদায় ছোট কোনো ব্যক্তির পর তাঁর নাম থাকলেও এতে তাঁর কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “নতুন ঈশ্বরগঞ্জ চাই, নতুন বাংলাদেশ চাই। ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে চাই, প্রধান অতিথি হিসেবে নয়।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি শিক্ষা ব্যবস্থায় অহংকার ও আনুষ্ঠানিকতার পরিবর্তে বিনয়, দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

এমপি মাজেদ বাবু আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে প্রধান শিক্ষকদের জবাবদিহিতার জায়গায় থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন জনপ্রতিনিধির এমন চিন্তাভাবনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তাঁদের মতে, এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতার সংস্কৃতি জোরদার হবে এবং নেতৃত্বের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি হবে।

অনেক অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিরাও এই বক্তব্যকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, রাজনীতিবিদদের মধ্যে এমন দৃষ্টিভঙ্গি থাকলে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন সম্ভব।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নির্বাচনের পর থেকেই তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্বের বিষয়ে ধারাবাহিকভাবে ইতিবাচক বক্তব্য দিয়ে আসছেন।

তার সাম্প্রতিক এই ফেসবুক পোস্ট নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণামূলক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি