1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

‘শিক্ষার প্রসারে শেখ হাসিনার চেয়ে বেশি কোনো সরকার ভূমিকা রাখেনি’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

শিক্ষার প্রসারে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি আর কোনো সরকার ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

শনিবার জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষার প্রসারে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি আর কোনো সরকার ভূমিকা রাখেনি। ​ঝড়ে পড়া রোধ এবং নারীদের শিক্ষার হার বৃদ্ধি করতে দেশে বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি চালু করেছে শেখ হাসিনা।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণেই করোনা সংকটকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস নেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। এছাড়াও নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। ইতোমধ্যেই নতুন করে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার। ভবিষ্যতে এসব বিশ্ববিদ্যালয় থেকেই বেরিয়ে আসবে অনেক শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজিস্টার খন্দকার হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি