1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শিক্ষার্থী হত্যার তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের কমিশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত টিম আসবে। তবে কর্মপরিধি এখনো ঠিক হয়নি। ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনার তদন্তে যাবতীয় খরচ জাতিসংঘ বহন করবে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনকলে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তখন তিনি জানান, তদন্ত শুরু করতে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি টিম শিগগিরই বাংলাদেশে আসবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি