1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে জাককানইবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের (২০১৭-২০১৮) শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাদিকুল ইসলাম সকাল।

সাদিকুল ইসলাম সকাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় আজ একচেটিয়া কিছু সন্ত্রাসীর নিয়ন্ত্রণে চলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের ভাড়াটিয়া চাকরে পরিণত হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। সন্ত্রাসীদের উপযুক্ত বিচার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। আপনারা স্মারকলিপি জমা দেন। আমরা প্রশাসনিকভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখব।’

মানববন্ধন শেষে জাককানইবি প্রক্টরের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় এবং পরীক্ষার হলে ঢুকে তারেক রহমানের ওপর হামলার বিষয়ে আলাদা একটি অভিযোগপত্র দেওয়া দেওয়া হয়।

প্রসঙ্গত, গতকাল সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু আইন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমানসহ আরও তিন শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি