1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

করোনার সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ কারণে দূরপাল্লার গণপরিবহন বন্ধ। বাড়ি যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের অভিভাবকেরাও ছিলেন উদ্বিগ্ন। এমন পরিস্থিতির মধ্যে আজ সোমবার সকালে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫টি বাস দেশের সব বিভাগীয় শহর পর্যন্ত শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে। এ সেবার আওতায় ৭টি রুটে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে বাড়ি যেতে পারছেন। গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগ নেয়। সেই আদলেই নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনবিষয়ক প্রশাসক আরিফুর রহমান বলেন, বিভাগভিত্তিক শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ, বাস রুট, শিডিউল প্রস্তুত করাসহ নানাবিধ কাজ শেষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাড়িগুলো বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দেয়।

এর আগে ১৩ জুন শুরু হওয়া নিজ নিজ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন লকডাউনের ঘোষণা আসায় ২৪ জুন পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণপরিবহন বন্ধ থাকায় শিক্ষার্থীরা আটকা পড়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অভিভাবক। অভিভাবকের অন্যতম দায়িত্ব সন্তানদের খোঁজখবর রাখা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি