1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিললো দুই কেজি স্বর্ণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের নারী কেবিন ক্রুকে এক কেজি ৯৭৯ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধারসহ ওই কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটটির মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণের সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে। পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যর ভিত্তিতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তাকে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, আটটি সোনার চুরি এবং একটি চেন পাওয়া যায়। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক ওজন এক কেজি ৯৭৯ গ্রাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি