1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর বিষ পানে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নেত্রকোনায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর বিষ পানে আত্মহত্যা করেছেন এক নারী। জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই নারীর নাম নুরুন্নাহার (৩৮)। তার স্বামীর নাম সাহেব আলী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বারইপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় শ্বাশুড়ির সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। পরে এনিয়ে তিনি কান্নাকাটি করলে তার স্বামী তাকে বুঝানোর চেষ্টা করেন। এরপর সন্ধ্যায় স্বামী বাড়ি থেকে বাইরে বের হয়ে গেলে বিষ পান করেন নুরুন্নাহার। পরিবারের লোকজন তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি