1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

শাশুড়িকে হত্যা করে জামাইয়ের আত্মহত্যার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মেয়ের জামাইয়ের দায়ের আঘাতে শাশুড়ি জোছনা রানী শীল (৬০) নিহত হয়েছেন। এ সময় স্ত্রী ইতি শীল গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী। সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীলের ছেলে।

স্থানীয়রা জানায়, সুজিত শীল গত ৮ মাস যাবত শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে অবস্থান করছিলেন। তিনি বিভিন্ন সময় নেশা করে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করতেন। আজ ভোরে বাড়িতে আসলে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পড়ে তিনি নিজেই নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার পরই সুজিত শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি