1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

শারাপোভার বাগদান সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার ক্যারিয়ারজুড়ে যেমন রয়েছে অনেক অর্জন, তেমনি অসংখ্য বিতর্ক। করোনা হানা দেওয়ার আগেই গত ফেব্রুয়ারি মাসে টেনিস ছেড়ে দেন এই রুশ সুন্দরী। এতে ভক্তদের হৃদয় ভেঙে যায়। এবার শারাপোভা ভক্তদের জন্য আরও একটা দুঃখের খবর। রুশ সুন্দরী এবার জীবনের সেকেন্ড ইনিংস শুরু করতে যাচ্ছেন। আলেক্সান্দার গিলকসের সঙ্গে তার বাগদানও হয়ে গেছে!

শারাপোভার বাগদত্তা আলেক্সান্দার গিলকস ব্রিটেনের বেশ নামকরা ব্যবসায়ী। একইসঙ্গে তিনি অনলাইন নিলাম কম্পানি ‘প্যাডল ৮’ -এরও সহ-প্রতিষ্ঠাতা। গিলকসের আরও একটা পরিচয় আছে। তিনি ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের বন্ধু। ইটন কলেজে ছাত্রাবস্থায় প্রিন্স উইলিয়ামের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি। এই গিলকসের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন শারাপোভা। এবার সেটা গড়াচ্ছে আনুষ্ঠানিক পরিণয়ে।

টেনিস সুন্দরী শারাপোভা এর আগেও বহু সম্পর্কে জড়িয়েছেন আবার বিচ্ছেদ ঘটিয়েছেন। টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ, মেরুন ফাইভ ব্যান্ডের মূল গায়ক অ্যাডাম লিভাইনের সঙ্গেও সম্পর্ক ছিল শারাপোভার। এছাড়া লস অ্যাঞ্জেলেস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গেও শারাপোভার বাগদান হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি। অন্যদিকে গিলকসও ডিজাইনার মিশা নোনুকে বিয়ে করেছিলেন। ১৩ বছর সংসার শেষে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি