1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। এরপর জিয়ার মাজারে পৌঁছে সেখানে দোয়া করেন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জেয়ারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাজারে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন খালেদা জিয়া।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে মাজারে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান।

জানা গেছে, ২০১৮ সালের কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি