1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রেজোয়ান কবির বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

মাগুরায় অভিনেত্রী শমী কায়সারের নামে আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাগুরার সদর আমলি আদালতে শহরের দরিমাগুরা সরদার পাড়ার বাসিন্দা মো. রেজোয়ান কবির বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি শমী কায়সার বাংলাদেশের একজন অভিনেত্রী হয়েও বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী, রাজনৈতিক ব্যক্তির চরিত্র হননকারী, মুক্তিযুদ্ধের বিভেদ সৃষ্টীকারী। এই অভিনেত্রী নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন।

মামলার বাদী রেজোয়ান কবির গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি যেন তিনি তার মিথ্যা কথার জন্য শাস্তি পান।’

বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন বলেন, মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বাদী মো. রেজোয়ান কবিরের জবানবন্দি গ্রহণ করেছেন। পরে মামলাটি ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দেন। মামলার সাক্ষীরা হলেন শহরের পারনান্দুয়ালি এলাকার মো. সোহেল পারভেজ, দরিমাগুরার কাজী জাকির হোসেন ও একই এলাকার জহির রায়হান। এ ছাড়া মামলায় পত্রিকার ফটোকপি এবং ইউটিবের প্রকাশিত আসামির বক্তব্য মেমোরি কার্ড দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি