1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি
শপথ নেবে কি-না সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের দুপুর ১২টায় শপথ নেওয়ার কথা রয়েছে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় নিজেদের সিদ্ধান্ত নিতে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা জামায়াত আমিরের নেতৃত্বে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানাবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি ঢাকা পোস্টকে জানান, শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্য জোটের সদস্যরা। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

তিনি বলেন, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে শপথ নেয়নি সুতরাং এটা গণভোটের সম্পূর্ণ বিপরীত। এব্যাপারে সিদ্ধান্ত হবে বৈঠকে। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছন কি-না।

এখানে উল্লেখ্য যে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। সংসদ ভবনে তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি