1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

শত্রুতার বিষে মারা পড়ল ৯৮৩টি হাঁস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

নেত্রকোনার বারহাট্টায় বিষ প্রয়োগে নয় শতাধিক হাঁস মেরে ফেলে শত্রুতার ঝাল মিটিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের সিদ্দিক মিয়া দীর্ঘদিন ধরে একটি হাঁসের খামার পরিচালনা করছেন।

এতে তার পরিবারে সচ্ছলতা এসেছে। তিনি প্রতিদিন নিজ বাড়ির পাশে নির্দিষ্ট জমিতে হাঁস চড়ান। তার খামারে প্রায় এক হাজার ৮০০ হাঁস রয়েছে।

বৃহস্পতিবার খাবার দেওয়ার জন্য ৯০০ হাঁস নিয়ে তিনি নির্দিষ্ট জমিতে যান। এই জমিতে খাদ্য খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সবগুলো হাঁস মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে সিদ্দিক মিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পার্শ্ববর্তী হারুলিয়া গ্রামের এনামুল, নাজমুল ও তাজমুলকে আসামি করা হয়েছে।

সিদ্দিক মিয়ার অভিযোগ, এনামুল, নাজমুল ও তাজমুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তার। তারা আমার খামারের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার ভোরে তারা আমার হাঁস চরানোর জমিতে বিষ প্রয়োগ করে রাখে। এই বিষ মেশানো খাবার খেয়ে আমার ৯৮৩টি হাঁস মারা যায়। মারা যাওয়া হাঁসের দাম প্রায় চার লাখ টাকা।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এলাকার চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান ছন্দু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় শত শত মরা হাঁস মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, হাঁস মারা যাওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রাণিসম্পদ বিভাগের একজন চিকিৎসকসহ পুলিশ ফোর্স পাঠানো হয়। আলামত সংগ্রহ করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি