1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

লোভে চোরের ‘আমও গেল ছালাও গেল’!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

গভীর রাতে প্রায় লাখ টাকা দামের ষাঁড় গরু চুরি করে বেঁধে রাখে সড়কের পাশে গাছে। উদ্দেশ্য আরো চুরি করে তবেই পিকআপে তুলবে। এমতাবস্থায় কৃষকের গোয়াল ঘরের তালা ভাঙছে টের পেয়ে ধাওয়া করলে পিকআপ নিয়ে পালিয়ে যায় চোর। তবে চুরি করা গরুটি নিতে পারেনি।

ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের।

স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে ওই গ্রামের স্কুলশিক্ষক আব্দুল হামিদের গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরির সময় বিষয়টি টের পান তিনি। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। তৎক্ষণে অবস্থা বেগতিক দেখে পিকআপ নিয়ে পালায় চোর। পরে চোরের দলকে খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তার পাশে বাঁধা লাখ টাকার ষাঁড়।

তবে গরুর মালিক স্থানীয় কেউ নয়। অনেক খুঁজেও পাওয়া যায়নি গরু মালিক। রাতেই গরুটি স্থানীয় এক যুবকের জিম্মায় রাখা হয়। মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে খোঁজ মেলে গরু মালিকের। গরুটি হোসেনপুর উপজেলার সিদলা গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি