1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

লেবাননে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে ৪ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

লেবাননে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় জ্বালানি ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার তারিক আল জেদাদ জেলায় এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন আহত হয়েছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিস্ফোরণের আগে ট্যাংকটিতে আগুন দেখা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।

অগাস্টে বৈরুত বন্দরে রাসায়নিক বিস্ফোরণে ২০৩ জনের মৃত্যুর ঘটনা এখনও অনেকের স্মৃতিতে টাটকা থাকায় শুক্রবারের এ ট্যাংক বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

করোনাভাইরাস মহামারী ও তীব্র অর্থনৈতিক সংকট নিয়েও দেশটির জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

বিস্ফোরণের পর শুক্রবার দমকল কর্মীদেরকে বিভিন্ন ভবনের ব্যালকনি থেকে মানুষজনকে মইয়ের সাহায্যে উদ্ধার করতে দেখা গেছে।

তীব্র শব্দ এবং একই সঙ্গে আমাদের বাড়িটি কেঁপে ওঠায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি; পুরো রাস্তার মানুষ চিৎকার করা শুরু করেছিল, টুইটারে এমনটাই জানান প্রত্যক্ষদর্শী এক নারী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি