1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

লিখিত দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চলমান সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত কোনো প্রকার দায়িত্ব পালন করবেন না মর্মে লিখিত দিয়ে ক্যাম্পাস ছেড়েছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন।

আজ (সোমবার, ১৮ আগস্ট) দুপুরে কলেজের নতুন ভবনের চতুর্থ তলায় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ সদস্যরা এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাকির হোসেনকে উদ্ধার করে ভবনের বাইরে নিয়ে আসেন। বের হবার সময় কলেজের প্যাডে তিনি কলেজে না আসার কথা লিখে স্বাক্ষর করে যান।

এদিকে আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেনকে চিহ্নিত আওয়ামী পরিবারের সদস্য ও হাসিনার দোসর আখ্যা দিয়ে বিভিন্ন অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ থেকে অপসারণের দাবিতে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগর হত্যা মামলার আসামির বড় ভাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেনকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। দ্রুত একজন যোগ্য অধ্যক্ষ পদায়নের মাধ্যমে কলেজের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানান তারা।

এর আগে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরণ করা হয়। পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সাকির হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি