1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

লক্ষাধিক টাকা ও ১৮৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নারী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

কিশোরগঞ্জের নিকলীতে ১৮৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ১১ হাজার টাকাসহ রওশন আরা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

বুধবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের বেতেরচর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া রওশন আরা বেগম বেতেরচর গ্রামের মৃত মোহব্বত আলীর স্ত্রী।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, রওশন আরা বেগম একজন মাদক ব্যবসায়ী। এই নারী দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম বুধবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের বেতেরচর গ্রামে ওই নারীর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে রওশন আরা বেগমের ঘরে চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১৮৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার ও মাদক ব্যবসায়ী রওশন আরা বেগমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রওশন আরা বেগম দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা ছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি