1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

র‌্যাব পরিচয়ে ৪৮ লাখ টাকা ছিনতাই : সাত ডাকাত রিমান্ডে

আদালত প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে র‌্যাব পরিচয়ে ৪৮ লাখ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার সাত ডাকাতের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সবুজ মিয়া ওরফে শ্যামল, মো. সাহারুল ইসলাম ওরফে সাগর, আবু ইউসুফ, দিদার ওরফে দিদার মুন্সী, ফেরদৌস ওয়াহীদ, মো. আলামিন দুয়ারী ওরফে দিপু ও মো. দাউদ হোসেন মোল্যা।

এদের মধ্যে দাউদের এক দিন, অপর ৬ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। দিদারের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তবে অপর আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

খিলক্ষেত থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহজাহান খান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

শনিবার ঢাকা মহানগরী ও পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করে গুলশান জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, র‌্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ওয়ারলেস সেট, মোবাইল ফোন, ডাকাতি করা অর্থে কেনা স্বর্ণালংকার ও নগদ ২৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১০ অক্টোবর মাদার টেক্সটাইল মিলস লিমিটেডের কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা উত্তরার আল-আরাফা ইসলামি ব্যাংকের শাখা থেকে তার কোম্পানির ৪৮ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে বনানী যাচ্ছিলেন। কাওলা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার সময় খিলক্ষেত থানার প্রাইম ডেন্টাল কলেজ বরাবর ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত চক্রের সদস্যরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে কোম্পানির গাড়ি থামায়। গাড়িতে অবৈধ টাকা আছে উল্লেখ করে তারা গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। গাড়িতে থাকা কোম্পানির কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা, মো. শাহজাহান মিয়া ও ড্রাইভার আবুল বাশারকে হাতকড়া পরায়। এরপর ৪৮ লাখ টাকাসহ ওই গাড়িতে থাকা কোম্পানির তিন কর্মকর্তা-কর্মচারীকে অন্য একটি গাড়িতে তুলে চোখ বেঁধে তাদের অপহরণ করে পূর্বাচলে ৩০০ ফিট রাস্তায় নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে ব্যাংক থেকে তোলা টাকা, কোম্পানির একটি ব্লাঙ্ক চেক ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় কোম্পানির সিইও সোহেল আহম্মেদ সুলতান খিলক্ষেত থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি