1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

র‍্যাবের জন্য আসছে নতুন আইন, এলিট ফোর্স গঠনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

দেশের জননিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে র‍্যাব যেভাবে পরিচালিত হচ্ছে, সেটিকে দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য মনে করছে না সরকার।

সোমবার (১৮ মে) র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন আইনে বাহিনীটির ক্ষমতা, দায়িত্ব ও জবাবদিহির কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। একইসঙ্গে মানবাধিকার রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে র‍্যাব একটি অস্থায়ী কাঠামোর ভিত্তিতে পরিচালিত হচ্ছে। অথচ এমন গুরুত্বপূর্ণ বাহিনীর জন্য আলাদা ও সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন। এ কারণেই সরকার নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বাহিনীটির নাম পরিবর্তন করা হবে কি না কিংবা নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে কি না—তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি সরকার পর্যায়ে বিবেচনায় রয়েছে।

তিনি দাবি করেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে কয়েকজন ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পূর্ববর্তী সময়ে বাহিনীটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল বলে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা তৈরি হয়। তার ভাষ্য অনুযায়ী, তৎকালীন শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং র‍্যাবও সেই প্রক্রিয়ার বাইরে ছিল না।

তিনি বলেন, ভবিষ্যতে নতুন কাঠামোয় বাহিনী পরিচালিত হলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে মূল্যায়ন করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন আইন প্রণয়নের জন্য একটি কমিটি কাজ করছে। সেই খসড়ায় বাহিনীর দায়িত্ব, কর্তৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যক্রমের সীমারেখা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিতে একটি দক্ষ এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। এজন্য প্রশিক্ষণ, সরঞ্জাম, লজিস্টিকস এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

রাজনৈতিকভাবে বাহিনী ব্যবহারের শঙ্কা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত তিন মাসে র‍্যাব, পুলিশ বা অন্য কোনো বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। এটিকেই সরকারের অবস্থানের প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

গুম সংক্রান্ত তদন্ত ও বিএনপি নেতা ইলিয়াস আলী ইস্যুতেও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারাধীন এবং আইনি প্রক্রিয়াই এ ক্ষেত্রে অনুসরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি