1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুরো বিশ্ব সম্প্রদায়ের এক হওয়া উচিত: ইইউ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে তেরিঙ্ক বুধবার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে তাদের সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়া উচিত।

রাজধানীর এক হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন- ডিক্যাবের সদস্যদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘তারা নিজ দেশে (মিয়ানমার) ফিরে যেতে চায়। আমাদের উচিত এতে সমর্থন দেয়া।’

স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতরাও ‘ডিক্যাব টকে’ বক্তব্য রাখেন। ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।

তবে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের আগে এ বিষয়ে কোনো মন্তব্য না করার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি