1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

রুশ হামলায় তুর্কি সমর্থিত ৭৮ বিদ্রোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

রুশ হামলায় তুর্কি সমর্থিত ৭৮ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর-পশ্চিম সিরিয়ায় ৭৮ তুর্কি-সমর্থিত বিদ্রোহীকে হত্যা করেছে দামেস্কোর মিত্র রাশিয়া। প্রায় আট মাস আগে অস্ত্রবিরতির পর দেশটিতে রক্তক্ষয়ী সহিংসতা বাড়ছেই।

সোমবারের ওই হামলায় ৯০ জন আহত হয়েছেন। ইদলিব প্রদেশের জাবাল দুয়াইলি এলাকায় ফিলাক আল-শাম গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মার্চের শুরুতে মস্কো ও আঙ্কারার মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির কারণে সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ বড় ঘাঁটি ইদলিবে হামলা থেকে বিরত ছিল রুশ সমর্থিত সরকারি বাহিনী।

গত ডিসেম্বরে হামলায় পাঁচ শতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত ও লাখ লাখ লোককে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এতে ৯ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ মানবাধিকার সংকট দেখা দেয়।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। তুরস্কের সীমান্তে এ হামলা সংঘটিত হয়েছে।

২০১৫ সালে সিরিয়ায় মস্কোর সামরিক হস্তক্ষেপের পর রাশিয়ার একদিনে সর্বোচ্চ রক্তক্ষয়ী হামলা ছিল এটি।

ইদলিবভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট জানিয়েছে, সোমবার রাশিয়ার বিমান তাদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে। যাতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

তাদের সেনাদের একটি বড় সংখ্যা নিহত হয়েছেন। কাজেই তারা প্রতিশোধ নিতে দ্বিধা করবে না বলেও জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি