1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর

‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়ছেন হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কিছুদিন আগে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ঘিরে এক অভিনেতার ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় বিভিন্ন মাধ্যমে। এবার সেই ‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বিশাল পদক্ষেপ নিলেন হিরো আলম।

এ কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, নিজের জন্য একজন শিক্ষক রেখেছেন। তার কাছে আপাতত পড়ালেখা শিখছেন। নিজের কথায় যে আঞ্চলিকতার টান ও অশুদ্ধতা রয়েছে, তা কাটিয়ে উঠার জন্য চেষ্টা করছেন।

হিরো আলম বলেন, আমার বাড়ি দেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলায় হওয়ার কারণে ভাষায় আঞ্চলিকতা চলে আসে। সেটার পরিবর্তনের জন্য অনেকে পরামর্শ দিয়েছেন। আবার আমার উচ্চারণেও কিছু সমস্যা রয়েছে। এসব কাটিয়ে উঠার জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, সবাই বলে হিরো আলম সব পরিবর্তন করতে পারে। এটিও পারবে। তাই আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এখন দেখার পালা, আমি কতদূর পরিবর্তন আনতে পারি নিজের মধ্যে। যেহেতু আমার কথা নিয়ে মানুষের নানা সমস্যা, তাই সেটাই ঠিক করব আগে।

আলোচিত এ ব্যক্তি বলেন, আমাকে অনেকে পড়ালেখা করতে পরামর্শ দিয়েছেন, যাতে সুশিক্ষিত হই আমি। সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে অফিসে একজন শিক্ষক রেখে একটু একটু করে শেখার চেষ্টা করছি। কেউ কেউ আমাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথাও বলেছেন। এখন তো আর সেটি সম্ভব না। কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমি। পরিবার চালানোর জন্য কাজ করতে হয় আমাকে।

হিরো আলম বলেন, আমার কিছু দুর্বলতা রয়েছে, এটা আমিও জানি এবং বিশ্বাস করি। সেসব পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না। তখন আর কেউ আমাকে নিয়ে কথা বলতে পারবে না। কেউ আর রুচির দুর্ভিক্ষে পড়বে না। রুচির দুর্ভিক্ষ কাটিয়ে উঠার জন্য পড়ালেখায় মনোযোগ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি