1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

রিইউনিয়নের লোগো ও প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহীর প্রাক্তন শিক্ষার্থীরা রিইউনিয়ন ও সিলভার জুবিলি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের লোগো ও প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রিইউনিয়ন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্ণেল আবু হায়াত মোঃ রিশাদ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো ও প্রামাণ্যচিত্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে, এক আনন্দঘন ও উচ্ছ্বাসমুখর পরিবেশে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই রিইউনিয়ন শুধু পুনর্মিলনী নয়, এটি আমাদের অতীত ও বর্তমানের সেতুবন্ধন। এই প্রামাণ্যচিত্র আমাদের ইতিহাস, স্মৃতি ও অর্জনের গল্প বলবে নতুন প্রজন্মের কাছে।”

রিইউনিয়ন কমিটির আহ্বায়ক জানান, লোগো ও প্রামাণ্যচিত্র উদ্বোধনের মাধ্যমে রিইউনিয়ন উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই স্মৃতিচারণে মেতে ওঠেন এবং আগামীর রিইউনিয়ন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি