1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে বিজয় দাস (৪৫) নামে এক কাঠমিস্ত্রি মারা গেছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসদর বাজারের মোরগ মহালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজন সূত্রধর জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার ধীরেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। নান্দাইলে সপরিবারে বাস করতেন তিনি। আহত রফিকুল ইসলাম পৌর-সদরের পুরহরি গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টিতে গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার উপর পড়ে ছিল। এ সময় অসাধনতাবশত বিজয় ও রফিকুল বিদ্যুতের তারে পা দেন। এতে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বন্ধ করেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, বিজয় দাসের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেননি। তাই তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি