1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সোমবার থেকে চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন। তাঁর সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে।

প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, ‘জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে সোমবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’

‘এছাড়া, তিনি (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও ধারাবাহিকভাবে পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন।’ তিনি যুক্ত করেন।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি আজ বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকাল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি